সাজানো বিস্কুট
- Jan 29, 2025
- 1 min read

ঘুরিয়ে ফিরিয়ে খাই,
সব বিস্কুটেরই নিজস্ব ভালোলাগা থাকে
বয়ামে হাত ঢুকিয়ে নিজেই নিয়ে নিই।
ভাঁড়েতে চুমুক দিয়ে আলতো কামড়,
কখনো ভিজিয়ে।
রাস্তা কাঁপিয়ে,
অলৌকিক যানে চলে গেল ওরা -
আমাকে রেখেছে ধরে,
ভাঙা বেঞ্চ, ভাঁড়ের গন্ধ আর
সাজানো বিস্কুট।
জানুয়ারি, ২০২৫
অনুজপ্রতিম চয়ন পাণ্ডা রচিত "এই বিস্কুটটা খান" শিরোনামের অসাধারণ কবিতাটির পাঠ প্রতিক্রিয়া। চয়নের কবিতাটি আছে ওর ফেসবুকের দেওয়ালে (Chayan Panda)।
Picture Credit: Billjones94, CC BY-SA 4.0, via Wikimedia Commons




Comments